মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের ৩ মাদকসেবীর কারাদন্ড 

মোঃ মুনসুর আলী সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ প্রদান করা হয়। রোববার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাঈম আশরাফ তাদের ১ মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক তিনটি অভিযানে মো: সবুজ (৩২), মো: রবিউল (২৫) ও মো: তসলিম (২১) কে গ্রেফতার করা হয়। এ সময় ৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে জনপ্রতি ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর কর্মকর্তাগণ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ