মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এস.কে ক্যাফে এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন 

মোঃ রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এস.কে ক্যাফে এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্নোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকাল ৪ টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত রেস্টুরেন্টের উদ্বোধন শেষে রেস্টুরেন্টের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সোহেল খন্দকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’ কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি মো. মেজবাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক প্রেসক্লাবের খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা সভাপতি পারভেজ মাজমাদার, দৈনিক ভোরের ডাক এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা বিভাগীয় সেক্রেটারি ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির আহমেদ ও সাংবাদিক নুরুন্নাহার সীমা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালিদ বিন শওকত।  এ সময় বক্তারা রেস্টুরেন্টের সুবিধাসমুহ তুলে ধরেন এবং সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ