মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

তুরাগে থানায় জিডি ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সুমনের ওপর হামলার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: রাজধানী তুরাগের রাজাবাড়ী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিরাজ শিকদারের বিরুদ্ধে সাংবাদিক সুমনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সুমন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জেরে সম্প্রতি সুমনের ওপর আবারও হামলা ও তার ব্যক্তিগত গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে । জানা যায় পাওনা টাকা চায়তে গেলে হামলার শিকার হন সাংবাদিক সুমন বিষয়টি নিয়ে থানায় জিডি করা হলে এবং সংবাদ প্রকাশিত হলে অভিযুক্ত মিরাজ শিকদার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ভুক্তভোগীর দাবি, শনিবার (৯মে) বেলা সাড়ে বারোটার সময় আশুলিয়া বাজার বাসষ্টানে গিয়ে রাস্তায় সাংবাদিক সুমনকে একা পেয়ে তার ব্যক্তিগত গাড়ী আটকিয়ে আবারও তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় লোকজন এগিয়ে এলে মিরাজ শিকাদার দ্রুত স্থান ত্যাগ করে এবং অন্য বাসে উঠে পালিয়ে যায়।

সাংবাদিক সুমন জানান, “আমি তুরাগের রাজাবাড়ি তার ভাড়া বাসায় পাওনা টাকা চাইতে গেলে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করা হয়। পরে থানায় জিডি ও সংবাদ প্রকাশের কারণে আবারও আমাকে টার্গেট করা হয়েছে।”

এ বিষয়ে তুরাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ