মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাহাত।
গত শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে।
গতকাল টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন। মাদক কারবারিরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা আরো জানান, মাদকের স্পট এলাকায় পুলিশ দলবেঁধে অভিযান করে।
কিন্তু মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক পুলিশ মানুষের দেহ তল্লাশি করে। বেআইনি কিছু না পেলে পুলিশ মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল এসব নিয়ে যায়। ফলে ছিনতাইকারী ও মাদকাসক্তদের মতো প্রতারণার কাজে ব্যবহৃত সাদা পোশাকের কিছু চিহ্নিত পুলিশ ও আতঙ্কের কারণ। জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানায় বেশি যাতায়াত করতেন।
সাদা পোশাকের কিছু চিহ্নিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ও মাদক কারবারিদের
ক্ষোভ থাকতে পারে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক কারবারিদের মাদকসহ গ্রেফতার করে আদালতে পাঠান। সে কারনে মাদক কারবারিরা পুলিশের প্রতি ক্ষিপ্ত ছিলো বলে ধারণা। এ ক্ষোভ থেকে কনস্টেবল রাহাতের ওপর আক্রমণ হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ