মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের জয়দেবপুরে যৌথ বাহিনী বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়বা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী মো. আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন জেলার শ্রীপুর থানার ফাওগান বনকুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ভারাটিয়া বাসা থেকে ৩ হাজার ৭শত ৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪ শত ৬০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ