মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সড়কের পাশে আগুনে পুড়া মরদেহ উদ্ধার।

মোঃ সুলতান মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে এমসি বাজার টেংরা গণস্বাস্থ্য কেন্দ্র আঞ্চলিক সড়কের (বৃন্দা বন)পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির আগুনে পুড়া মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ হয়েছে। আজ সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।প্রাথমিক অবস্থায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

এলাকায় এ ঘটনায় বেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করার দাবি, জানিয়েছেন স্থানীয়রা

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ