মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- মোঃ জুয়েল রহমান

মোঃ মুজাহিদুল ইসলাম টঙ্গী।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আগামীতে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জুয়েল রহমান ।
মোঃ জুয়েল রহমানের ​নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা ও ৪৫ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে পুষ্পস্তবক অর্পণ করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে মোঃ জুয়েল রহমান ও যুবদলের নেতৃবৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত প্রশাসকের সাফল্য কামনা করেন এবং নগরীর জনদুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে ব্যক্ত করেন। এসময় টঙ্গী পূর্ব থানা ও ৪৫ নং ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারও আন্তরিকতায় ধন্যবাদ জানান এবং নগরীর উন্নয়নে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ