মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

কুমিল্লা মহানগর বিএনপি সভাপতির পিতার ইন্তেকাল, টাউনহলে জানাজা

সাইফুল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

সাইফুল আলম চৌধুরীঃ কুমিল্লা ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬  কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর পিতা শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শমশের আলীর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ