মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গীতিকার, সুরকার তাজুল ইসলাম জিরো

মোঃ মুজাহিদুল ইসলাম টঙ্গী।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ মুজাহিদুল ইসলামঃ পবিত্র মাহে রমজান মাসে দেশ ও বিদেশের সকল ধর্ম প্রাণ মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সুনামধন্য গীতিকার, সুরকার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী মোঃ তাজুল ইসলাম জিরো। তিনি বলেন বছর ঘুরে আবার ফিরে আসলো পবিত্র মাহে রমজান।ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বছর ফিরে আসে রমজান মাস।
আজ ১৮ ই ফেব্রুয়ারী ২০২৬,বুধবার রাতে শুরু হবে মুসলমানদের প্রথম তারাবীর নামাজ এবং ১৯ শে ফেব্রুয়ারী ভোর রাতে প্রথম সেহরী এবং প্রথম ইফতার।
হাদিসে আছে দীর্ঘ ১১ টি মাস আল্লাহ্ বান্দাদের জন্য রেখেছেন, আর ১ টি ম, মহান আল্লাহর আনুগত্য লাভের মাস হিসেবে রেখেছেন।
তাই প্রতিটি মুসলিম নর-নারীর উপর রোজা রাখা ফরজ কাজ।মহান আল্লাহ্ এটাও বলেন রোজার পুরস্কার আল্লাহ্ নিজ হাতে দিবেন।পবিত্র রমাদান মাসেই পবিত্র আল- কোরআন নাযিল হয়েছে লাইলাতুল শবে-ই- কদরের রাতে অর্থাৎ ২৭শে তারাবীর রাতটি সারাদেশে লাইলাতুল শবে-ই-কদরের রাত হিসেবে পালিত হয়ে আসছে।
রহমত,মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আসলো ২০২৬ সালে পবিত্র মাহে রমজান। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে পবিত্র মাহে রমজান এমনই প্রত্যাশা করে সচেতন সমাজের নাগরিকবৃন্দ।রমজান মাসে দান করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম সওয়াবের কাজ বলে মনে করেন তাজুল ইসলাম জিরো।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ