মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

টঙ্গীতে সাংবাদিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সাংবাদিক মনসুর শেখকে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মনসুর শেখ টঙ্গীর ভরাণ এলাকার জহির শেখের ছেলে।
তিনি দৈনিক অপরাধ তথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন মনসুর শেখ। এসময় পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত শাহারিমান আলম শাওন তার সাঙ্গপাঙ্গ নিয়ে মনসুরের ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত আহত হন সাংবাদিক মনসুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে অভিযুক্ত শাওন তার ব্যক্তিগত ভিজিটিং কার্ড দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এবিষয়ে অভিযুক্ত শাওন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করাকে কেন্দ্র করে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ