মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর কোনাবাড়ী ঝুট গোডাউনে আগুন

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর ) প্রতিনিধিঃ-

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ঈদগাঁ মাঠ এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ একটি গোডাউনে আগুন দেখা যায়৷ ওই আগুন মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে ৷ প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ৷ গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও দায়িত্বরত সদস্য শাহীন আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। গোডাউনে থাকা ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ