মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নোয়াখালী-৩ আসনে ধানের শীষের বরকত উল্লাহ বুলু বিজয়ী

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ফলাফল নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৬৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।
ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ