মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ পলি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শ্রীপুর উপজেলার নতুন কমিটি গঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এফ রহমান, ঢাকা বিভাগীয় সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেজবাহ উদ্দিন সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগ কমিটি এ সময় আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা কমিটি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহাবুল আলম, সভাপতি, বাংলাদেশ
প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ কামাল পাশা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মাহাবুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ নাঈম হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ কামাল পাশা
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাংবাদিক বৃন্দ

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ