মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মা। গতকাল সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ১১ টায় গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ড নয়ানীপাড়া এলাকায় রেল ক্রসিং এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। সাথে থাকা দুই শিশু
তারি সন্তান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরের পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকায় রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনলাইনে বসে ছিলেন। ট্রেন আসতে দেখে এক সন্তান দৌড় দেওয়ার চেষ্টা করলে মা ধরে ফলে। এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খন্ডবিখন্ড হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তিনটি উদ্ধার করেন।
পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এক মা আর দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ