মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পৃথক দুই বস্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও হাতবোমা সহ ৩৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর দুইটি দল টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় ৫শত গ্রাম হেরোইন, ৩শত ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি হাতবোমা উদ্ধার করা হয়।

অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পৃথক দুইটি অভিযানে টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার বস্তি থেকে মাদক, দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

অটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে মামলা শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ