মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন-ভাতাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম ( গাজীপুর মহানগর) প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী চাকুরিতে পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা এবং কর্মচারীদের জেষ্ঠ্যতা,পদোন্নতি সহ বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে গত মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাকুরী সুরক্ষা কমিটির মহাসচিব ও উপ- পরিচালক তথ্য ও সেবা দপ্তরের
মোহাম্মদ মিয়া হোসেনের সভাপতিত্বে এবং মো: মিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কলেজ পরিদর্শক
(ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন আহমেদ,
তরিকুল ইসলাম, মাসুদ আলম,
ওয়াহিদুজ্জামান নান্নু,মোহাম্মদ আলী,
আব্দুল আজিজ, ফিরোজ আলম,
মনির হোসেন চৌধুরী,আলমগীর হোসেন,রবিউল ইসলাম,নাছির আহম্মদ, সাইফুল ইসলাম,মোঃ আমির হোসেন,মোঃ মশিউর রহমান মুকুল,মোঃ আফজাল,কামরুজ্জামান,
আব্দুলজলিল,ইয়াকুব হোসেন,
আব্দুল মতিন, আফজাল।
৯৮৮ জনের দাবীর প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন,পরিক্ষা নিয়ন্ত্রক মো:এনামুল করিম,প্রধান প্রকৌশলী মিজানুর রহমান,পরিচালক বিল্লাল হোসেন,
পরিচালক-আমিনুল আক্তার, রাজিউর রহমান রেজা প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে চাকুরীতে পুনর্বহালকৃত ৯৮৮ জন কর্মকর্তা, কর্মচারীর যাবতীয় বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের ব্যবস্থা করা,আদালতের রায়ে সিনিয়রিটি বজায় রেখে নুন্যতম ০২ টি পদোন্নতির ব্যবস্থা করা এবং শাস্তি মুলক বদলী কৃত ৯ জন কর্মকর্তা ও কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়। বক্তারা নতুন ও পুরাতনের ভেদাভেদ ভুলে একাত্ব হয়ে কাজ করার পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন। বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি প্রদানে দৃশ্যমান অগ্রগতি না হলে, আগামী ২৪ ঘন্টা পরে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিবেন বলে জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ