মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: ৮ ফুট উচ্চতার ৩.৫ কেজি গাঁজা গাছ উদ্ধার, চাষি পলাতক

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কাবিলপুর গ্রামের আব্বাস আলী হাজী বাড়ি থেকে একটি বিশাল আকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবদুল মান্নান প্রকাশ খোকনের চাষকৃত প্রায় ৮ ফুট উচ্চতার ও সাড়ে ৩ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে অভিযুক্ত আবদুল মান্নান প্রকাশ খোকন কৌশলে পালিয়ে যায়। উদ্ধার সংক্রান্ত বিষয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম মামলা দায়ের শেষে সেনবাগ থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ