মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শাপলা কলির শক্ত বার্তা-নোয়াখালী-২ এ মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী দৌড়ে সুলতান জাকারিয়া

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের মনোনয়ন দাখিল।

সোমবার (২৯ ডিসেম্বর) ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুম-এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন দাখিল শেষে এক প্রেস ব্রিফিংয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার বলেন, “নোয়াখালী-২ আসনের মানুষ পরিবর্তন চায়। সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থাকবে। শাপলা কলি হবে সাধারণ মানুষের আশা ও প্রতিবাদের প্রতীক।”
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণই এনসিপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক সংস্কার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নোয়াখালী-২ আসনের নির্বাচনী রাজনীতিতে শাপলা কলি প্রতীকের প্রার্থীর অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ