মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ময়মনসিংহ সীমান্তে অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমান ভারতীয় মদ

মোঃ জিয়াউল হক, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন বাবলাকোনা, ঝিনাইগাতী উপজেলাধীন কালাপানি এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন নামছাপাড়া দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল গত ২৭ নভেম্বর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীদের আটকের উদ্দেশ্যে ধাওয়া করা হলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাপক তল্লাশি চালিয়ে উক্ত স্থানসমূহ থেকে ৫২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৭,৯০,৫০০/- (সাত লক্ষ নব্বই হাজার পাঁচশত) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ