মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সেনবাগের রাজনীতিতে ঝড়-মনোনয়ন দাখিলের ঘোষণা জয়নুল আবদীন ফারুকের

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :সেনবাগের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শনিবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন ভাবনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “সেনবাগবাসী পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও জানান, আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সেনবাগের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ