মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বকশীগঞ্জে জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মোহাম্মদ আরমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরমান, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালসহ দলের একদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত থেকে এ প্রক্রিয়ায় অংশ নেন। নেতারা জানান, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রত্যাশায় এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে দল আশাবাদী।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ