মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সেনবাগে তারুণ্যের উৎসবের কাবাডি’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

সেনবাগে তারুণ্যের উৎসবের কাবাডি’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসবের কাবাডি’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারী ) সন্ধ্যা ৭টায় নোয়াখালীর সেনবাগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” শ্লোগানে তারুণ্যের উৎসবে কাবাডি’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কাবাডি’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহম্মদ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ ক্রীড়া সংস্থার সদস্য আলা উদ্দিন আলো, সেনবাগ ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন, বিএনপির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা মো: মফিজুর রহমান ভিপি মফিজ, ছাত্র প্রতিনিধি মো: কামরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, শিক্ষক নূর হোসেন সমুন, রেনেসাঁ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি মো: শাহাদাত হোসেন অন্তর, সেনবাগের ক্রীড়ামোদী দর্শকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সেনবাগ ক্রীড়া সংস্থার সদস্য সচিব বলেন, ” আমাকে ক্রীড়া সংস্থার সকল সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড় সহ সকল স্তরের ক্রীড়ামোদী জনসাধারণের সার্বিক সহযোগিতা, উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের মনোবলকে বেগবান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে ক্রীড়া সংস্থার মাধ্যমে সেনবাগে আরো ভালো ভাবে যেন খেলাধূলা পরিচালনা করতে পারি,সে বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতির সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবো “

কাবাডি খেলার ফাইনালে লাল দল বনাম সবুজ দলের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দল চ্যাম্পিয়ন ট্রপি লাভ করে। উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ