মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে মিনিবার ফুটবল ২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন।

নুরুল বশর কক্সবাজার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে মিনিবার ফুটবল ২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন।

নুরুল বশর কক্সবাজারঃ উখিয়া উপজেলার পালংখালী ফাউন্ডেশনের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

ট্রাইবেকারে সেভেন স্টার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রিজন ফুটবল একাদশ পালংখালী,টান টান উত্তেজনার মধ্য দিয়ে সেভেন স্টার ফুটবল একাদশ ও রিজন ফুটবল একাদশের মধ্যে গোল শুন্য ড্র হয় ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে সেভেন স্টার ফুটবল একাদশকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রিজন ফুটবল একাদশ বাপ্পির দল।

১৯ অক্টোবর পালংখালী মসজিদ সংলগ্ন খেলার মাটে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
ফাইনাল খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইবের পরিচালনায় অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন পালংখালী মাটি ও মানুষের প্রিয় মুখ বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়া বান্ধব,সমাজ সেবক কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের সম্মানিত এডভোকেট উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম রেজা।

চমৎকার খেলা খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তৌহিদুল ইসলাম শাহিদ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আব্দুল গণি।
এ সময় প্রধান অতিথি বলেন যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
যারা আজকের খেলায় পরাজিত হয়েছে তাদেরকে সান্ত্বনা দেন এই খেলা শেষ নয় হার মেনে নিতে পারলে জয় পাওয়া যায়,আগামীর জন্য শুভ কামনা,বিজয়ী দলকে ফুলের শুভেচ্ছা জানান এবল জয়ের ধারা অব্যাহত রাখার জন্য সুন্দর পরামর্শ দেন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সরওয়ার আলম ফয়সাল বলেন খেলাধুলা করলে মন ভালো থাকে পাশাপাশি সকল অপরাধ থেকে বিরত থাকা যায় সুতরাং সকল খেলায় তিনি উপস্থিত থাকবেন সবাইকে খেলাধুলা করতে উৎসাহ দেন সকল সকল খেলোয়াড়দের।
এসময় উপস্থিত ছিলেন জামাত ইসলামী বাংলাদেশের পালংখালী ইউনিয়নের যুব বিভাগের সম্মানিত সভাপতি এস এম জি মুফিজ উদ্দিন।
উপস্থিত জনাব সরওয়ারুল ইসলাম জীবন অর্থ সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন।
উপস্থিত মোহাম্মদ হোবাইব সাধারণ সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন। কাজী শহীদ সহ সাধারণ সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন। সাকিল মোহাম্মদ সোহেল সহ সভাপতি প্রজন্ম ফাউন্ডেশন,মোহাম্মদ ইব্রাহিম খন্দকার সাংগঠনিক সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন,জুসা সিকদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন।
শামসুর রহমান সহ অর্থ সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন।
মোহাম্মদ শাহজাহান কৃষি বিষয়ক সম্পাদক প্রজন্ম ফাউন্ডেশন।
আজকের খেলায় প্রধান রেফ্রী হিসেবে ছিলেন শহিদুল ইসলাম,আজকের খেলায় সভাপতিত্ব করেন প্রজন্ম ফাউন্ডেশনের উপদেষ্টা,পালংখালী মডেল সমাজের সম্মানিত সর্দার পালংখালীর বিশিষ্ট মাছ ব্যাবসায়ী আব্দু সালাম।
সভাপতি মহোদয় সকলের মঙ্গল কামনা করে আজকের খেলার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ