বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেজওয়ানের পাশে মানবিকতায় মেহেদী কবীর সুমন।

মোঃ মিজানুর রহমান খুলনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রেজওয়ানের স্বপ্নের চায়ের দোকান। গতকাল গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় তার একমাত্র জীবিকার উৎস। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডন প্রবাসী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমন। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলুকে পাঠান। এসময় ক্ষতিগ্রস্ত রেজওয়ানের হাতে মেহেদী কবীর সুমনের পক্ষ থেকে তিনি নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়রা জানান, এমন বিপদের সময়ে সুমনের এই সহমর্মিতা ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করছেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এসে বটিয়াঘাটা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াবেন।

মানবিক উদ্যোগের মাধ্যমে মেহেদী কবীর সুমন আবারও প্রমাণ করেছেন, সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ