বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও মাদকসেবীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর থানার বিভিন্ন মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়।

টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযানে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন চিহ্নিত ছিনতাইকারী এবং ১৩ জন সন্দেহভাজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ওয়ারেন্টভুক্ত আসামির নাম মিলন গাজী (সাং-গুটিয়া)। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), মোঃ বাবু (২৬) ও সিফাতকে (২৫)।

এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী হাসান দিপু (২১), মঞ্জু (১৮), ইয়াছিন আরাফাত (১৮), সুমন মিয়া মোল্লা (১৮), মোসাদ্দিক (২১), মিজান আলী (২২), সাদিক হোসেন (১৮), নাসির আহম্মেদ শাফিন (২৪), শাহিরাজ খান আলিফ (২৩), মোঃ সাজ্জাদ হোসেন (২২), আজিজুল ইসলাম (২০), ফয়সাল (১৯) এবং মোঃ রাকিব (২৮)। গ্রেপ্তারকৃতরা গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ