বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নোয়াখালী টিভি সাংবাদিকদের নতুন নেতৃত্ব : সভাপতি লিয়াকত, সম্পাদক বাবুল – জমজমাট আয়োজনে কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন-এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান সভাপতি এবং এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিল, যা সাংবাদিক মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নতুন কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর প্রতিনিধি শাহাদাৎ বাবু। এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাগরিক টেলিভিশনের মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের আরেফিন শাকিল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাই টিভির ইউনূস শিকদার , প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির আবু রায়হান সরকার দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের নাসিম শুভ, মোহনা টেলিভিশনের ফিরোজ উদ্দিন এবং এশিয়ান টিভির মুজাহিদুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

ইফতার মাহফিলের পূর্বে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।

নতুন এই কমিটি নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ

สล็อตเว็บตรง