রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার মাহফিল, প্রবাসে মিললো সেনবাগবাসীর প্রাণের বন্ধন

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের ব্যুরো চীফ, নোয়াখালী

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৩ মার্চ ) রাজধানী ঢাকার নবাবপুরস্থ স্টার হোটেলে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপ স্টার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনবাগ ৫নং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পবিত্র রমজানের পবিত্র পরিবেশে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলটি ঢাকায় অবস্থানরত সেনবাগবাসীর মধ্যে এক আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ

สล็อตเว็บตรง