
গাজীপুরের টঙ্গীতে বাস থেকে থাবা দিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের তৎপরতা বারছে।
সংঘবদ্ধ কয়েকটি ছিনতাইকারী চক্র প্রকাশ্য দিবালোকে টঙ্গী বাজার ও স্টেশন রোড, রেলওয়ে স্টেশন, উত্তরা এয়ারপোর্ট, রাজলক্ষ্মী, আজমপুর, হাউজ বিল্ডিং, আব্দুল্লাহপুর, কামারপাড়া রোড ও ফ্লাইওভার সহ এসব এলাকায় যাত্রী সেজে বাসে বা ট্রেনে উঠা/ নামার সময় জটলা সৃষ্টি করে সুযোগ বুঝে যাত্রীদের মোবাইল, ম্যানিব্যাগ চুরি/ ছিনতাই করে নিরাপদে পালিয়ে যায়, এই চক্রটি ৭ থেকে/১০ টি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে, ছুরি, সুইগিয়ার, চাপাতি ও বেলেট থাকে কিছু বললে ছুরি এবং চাপাতি দিয়ে আগাত করে। মিলগেট, টঙ্গী মাজার বস্তি, মাছিমপুর, ব্যাংক মাঠ ও কেরানীর টেক বস্তিতে এদের কিছু সেল্টার দাতা বড় ভাই আছে ছিনতাই হওয়া মোবাইল গুলো এসব বড় ভাইদের মাধ্যমে বিভিন্ন এলাকার চোরাই মার্কেটে চালান হয়ে যায়।
আজ রাত ৮ ঘটিকায় এমনি একটি ছিনতাইয়ের স্বীকার হয়েছেন আমাদের সহকর্মী সাংবাদিক মোঃ সাইফুল্লাহ খান, তিনি অফিস শেষে বাসে করে বাসায় ফিরছিলেন, স্টেশন রোড এসে বাস থেকে নামার সময় দরজায় ছিনতাইকারী চক্রের জটলার মধ্যে পড়ে যান, বাস থেকে নেমে দেখেন পকেটে মোবাইল নেই।
তাৎক্ষণিক ভাবে চক্রের কাউকে পাওয়া যায় নি, তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে, কারা এর সেল্টার দাতা ও বড় ভাই সবার মুখোশ উন্মোচন করা হবে, সহকর্মীদের নিকট অনুরোধ কারো কাছে কোন তথ্য থাকলে আমাকে অবশ্যই আমাকে দিবেন, এ বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে, পুলিশ ইচ্ছা করলেই ২৪ ঘন্টার মধ্যে এ চক্রটিকে ধরে আইনের আওতায় আনতে পারে কিন্তু রহস্য জনক কারনে তারা নির্বিকার। এবিষয়ে টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ সাখাওত হোসেন বলেন প্রতিদিন ছিনতাইকারী ধরে মামলা দেওয়া হচ্ছে। এবং থানায় পর্যাপ্ত পরিমাণ গাড়ি না থাকায় প্রতিদিন অটো রিক্সা এবং সিএনজি দিয়ে ডিউটি অফিসারদেরকে ডিউটি করতে হয়। যার কারণে ছিনতাইকারি দের ধরা সম্ভব হয় না।
আমাদের অনুসন্ধান চলছে, এই চক্রে মূলোৎপাটন না হওয়া পর্যন্ত গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হবে।