
আত্মহত্যার চিরকুট লিখে আত্মগোপনে তরুণী।
(ফিরে এলো ২৪ ঘন্টা পর)
দেলোয়ার সিকদার প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
কালিয়াকৈরের কালিয়াদহ এলাকায় সুমাইয়া আক্তার(১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার চিরকুট লিখে বাড়ির পাশের তুরাগ নদীতে ডুবে আত্মহত্যার হুমকি দিয়ে আত্মা গোপনে চলে যান। দীর্ঘ ২৪ ঘন্টা পর সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরে এসেছেন বলে জানা গেছে।
গত সোমবার ১ জুলাই রাত ১১ টার সময় "আমার মৃত্যুর জন্য আমি দায়ী আমার লাশ থাকবে নদীতে"এই কথা লিখে সুমাইয়ার বাড়ির পাশের নদীর ঘাটলায় জুতো ও পরনের ওড়না রেখে আত্মগোপনে চলে যায়। এদিকে পরিবারের লোকজন সুমাইয়াকে না পেয়ে নদীতে খুঁজতে থাকেন এক পর্যায়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলে নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।পরবর্তীতে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল এসে দিনভর চেষ্টা করেও নিখোঁজ সুমাইয়ার কোন হদিস করতে না পেরে ফিরে যান। কালিয়াকৈর থানার পুলিশের উপ, পরিদর্শক এসআই সুজিত কুমার মৃধা জানান,নিখোঁজ সুমাইয়ার বাবা সৌরভ সিকদার কে জিজ্ঞাসাবাদ করলেও তিনি চিরকুট দেখাতে পারেননি। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম জানান, সুমাইয়া আক্তারের নিখোঁজ সহ পরবর্তীতে তার সুস্থ অবস্থায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমাইয়ার বাবার সাথে কথা হয়েছে।তিনি জানিয়েছেন পরিবারের সাথে মান-অভিমান করে সুমাইয়া এমনটি করেছেন এবং এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
০৩-০৭-২৪ ইং, ০১৭১০৮৩৮৮৮৭