প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০১৯, ৪:২৫ পি.এম
ধর্ষণের পর শিশুকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে যায়
![]()
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের পরের দিন জান্নাত আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ আজ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছেন, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে বাঁশঝাড়ের ভেতরে ফেলে যান দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জান্নাত কসবার মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে। সে ছিল পরিবারের বড় সন্তান। তার ছোট দুই ভাই আছে। সে স্থানীয় মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত গতকাল রোববার বিকেলে পুকুরে গোসল করতে যায়। বিকেল ৪টার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়েছে। আজ সকাল ৮টার দিকে জান্নাতের মা পুতুল আক্তার তাদের বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি বাঁশঝাড়ের ভেতর মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 AUTO LIVE TV -অটো লাইভ টিভি. All rights reserved.