
নিজস্ব প্রতিনিধি: গতকাল ৮ জুলাই ২০২৫ তারিখ বেলা ১১:০০ ঘটিকার সময় শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেণ্ডারবৃন্দ এক রুদ্ধদার জরুরী সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রবীণ দলিল লেখক এবং নবীন দলিল লেখকগণের সকলের মতামতের ভিত্তিতে শাটডাউন কর্মসূচি পালনের অভিমত ব্যক্ত করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পর হতে উক্ত সাব-রেজিস্টার মোঃ সোহেল রানা দলিল লেখকগণের নিকট হতে ঘুষ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে ইতোপূর্বে কলম বিরতি করা হয়েছিলো। পরে উক্ত কলম বিরতির পেক্ষিতে সাব-রেজিস্ট্রার সমঝোতা করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে কলম বিরতি তুলে নিয়ে কাজকর্ম শুরু করেন। বর্তমানে সাব-রেজিস্ট্রার পূর্বের চেয়েও অধিক পরিমানে দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ আদায়ে বেপোরোয়া হয়ে গেছে। সকল দলিল লেখকগণ এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উক্ত সাব-রেজিস্ট্রার বায়নানামা, আম-মোক্তার, মরটগেজ এবং দানপত্র দলিলসহ বিভিন্ন দলিলে বিভিন্ন অজুহাতে ৫ লক্ষ হতে সর্বনিম্ন ১ লক্ষ টাকা অবাদে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দলিল লেখকগণ কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। উক্ত সাব-রেজিস্ট্রার দলিল লেখকদের জানান যে যারা তার বিরুদ্ধে শাটডাউন ঘোষণা করেছে তাদের সনদ বাতিলের হুমকি প্রদান করে।