
মুহাম্মদ নোমান:--,কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ (গাজীপুর):-- গতকাল ৬ জুলাই বিকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা নাগরী ইউনিয়ন জনতার দলের উদ্যোগে নাগরী বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরী ইউনিয়নের জনতার দলের উদ্যোগে ৯ টি ওয়ার্ড থেকে স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতার দলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজ মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সম্মানিত সদস্য আবু হানিফ ও মোমেন মিয়া ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জননেতা আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেলা পারভিন শিশির,কালিগঞ্জ উপজেলা জনতার দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। গাজীপুর জেলার সদস্য সচিব আবু জাফর রিপন,যুগ্ম আহ্বায়ক আয়নান খান, শরিফুল ইসলাম শরীফ, গাজীপুর জেলা জনতার দলের সদস্য আলমগীর খান মোফাজ্জল হোসেন পটু, মোঃ মোমেন মিয়া,মিনহাজুল আবেদিন বিশাল , মোস্তাক আহমেদ , উপজেলা, পৌরসভা ,ইউনিয়নের জনতার দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন জনতার দল নতুন সংগঠন হলেও জনতার দলের যারা সদস্য তারা বাংলাদেশের বিভিন্ন স্তরে সরকারের বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করে আসছে ।তাদের কারো কোন বদনাম দুর্নীতি কোন রাষ্ট্রের বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না ।তাই তারা যে উপায়ে আমাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের স্বার্থে কাজ করছেন। আমি তাদের সাথে থেকে কাজ করতে পারছি বিদায় তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ স্থানে যারা নিজেদেরকে বিভিন্ন পর্যায়ে প্রমাণিত করেছেন তাদের কর্মদক্ষতা দিয়ে তাদের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করব।
যেখানে থাকবে না দুর্নীতি , অপকর্ম ছিনতাই রাহা জানি। যেখানে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন চিন্তাধারা রাষ্ট্র ।যেখানে থাকবে কর্ম, বিজ্ঞানসম্মত লেখাপড়া, নৈতিক বিচার বুদ্ধি সমৃদ্ধ নতুন প্রজন্ম তারা দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে সে রকম একটি রাষ্ট্র আমরা উপহার দিব।
আমি বিশ্বাস করি কালীগঞ্জের সর্বস্তরের আমাকে কে একবার সংসদে পাঠানোর জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আমরা যদি জনতার দলকে সু সংগটিত করে ভোটারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা নির্বাচন হবে ।
অনুষ্ঠানে উপজেলা আহবায়ক স্থানীয় ও ইউনিয়নের নেতৃবৃন্দ আকাঙ্ক্ষা স্বরূপ আজকে আমরা নাগরী ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করছি, যার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অল্প সময়ের মধ্যে আমাদের দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা জনতার দলের সদস্য সচিব মুহাম্মদ নোমান মোফাজ্জল হোসেন পটু কে আহ্বায়ক ও মোমেন মিয়া কে সদস্য সচিব করে ৭১ সদস্য একটি আহ্বায়ক কমিটির প্রকাশ করেন।