
বান্দরবানে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব
দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হ। শত শত ভক্তের উপস্থিতিতে মায়েদের সিদুঁর খেলায় মধ্য দিয়ে বিসর্জনে কার্যক্রম সম্পন্ন হয়।
বান্দরবানের প্রধান সড়ক পদক্ষিণ করে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা, ধূপময় হয়ে উঠে বির্সজনস্থল।
এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয় নদীতে, সুন্দর ও সুষ্ঠভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্ত ও আয়োজকেরা।
এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা।