
নিজস্ব প্রতিবেদক, আজ ২৬ মে ২০২৪ ইং, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)।উক্ত মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আহমার উজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
শুরুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার সকলের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।