
আলহাজ্ব আফতাব উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাকারিয়া আল মামুন নিজস্ব প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, মানবতার ফেরিওয়ালা, দানবীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আফতাব উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের ১২ই সেপ্টেম্বর তিনি না ফেরার দেশে চলে যান। গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলহাজ্ব আফতাব উদ্দিন মোড়ল। নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যবসায়ী ও দানবীর হিসেবে সমাজে পরিচিত ছিলেন তিনি। ব্যবসার পাশাপাশি মানবতার সেবাকে তিনি নিয়েছিলেন জীবনের ব্রত হিসেবে। আফতাব উদ্দিন মোড়ল জামিয়া মাদানীয়া আফতাব উদ্দিন মাদ্রাসা ও এতিমখানা এবং আফতাব উদ্দিন মহাবিদ্যালয় যাহা (বর্তমান জামালপুর কলেজ) সহ আরো একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। জাতীয় মানবাধিকার কর্মী ও একক কৌতুক শিল্পী হেলাল উদ্দিন হেলাল বলেন, আজকে আমার এই অবস্থান একমাত্র আফতাব উদ্দিন ভাইয়ের জন্য। তিনি না থাকলে আজকে আমি একক কৌতুক শিল্পী এবং জাতীয় মানবাধিকার কর্মী হতে পারতাম না। তিনি কালীগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবদান রেখে গিয়েছেন। আজকে উনার ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে সকলের দোয়া কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন | তিনি চলে গেছেন কিন্তু তার সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির স্মারকগুলো রয়ে গেছে স্মৃতি হয়ে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে জামিয়া মাদানিয়া আফতাব উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।