
বরখাস্ত হলেন আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম
দীপংকর মল্লিক বান্দরবান সদর প্রতিনিধিঃ আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।বান্দরবানের লামা উপজেলায় আজিজনগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে ছিল দূর্নীতি ও নানা অপকর্মে অভিযোগ। আওয়ামী লীগের ক্ষমতায় যাবার পর থেকে লাপাত্তা হয়ে যান তিনি। পরে বাসভবনে ফিরে আসলে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে সন্ত্রাসী নিয়ে আসেন নিজের প্রাণ রক্ষার্থে। পরবর্তীতে স্থানীয়দের সাথে জড়িয়ে পড়েন সংঘর্ষে। এরপর থেকে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ অফিসে অনুপস্থিত ছিলেন। জনগনের সেবার মান বিঘ্ন ঘটায় ও ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আজিজনগরে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
গত বুধবার (২৮ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন এক স্বাক্ষরিত মাধ্যমে এই আদেশ দেয়া হয়।
আদেশে বলা হয়, লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকায় অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০, ০১৭,৯৯ , ০০৪৪.২২-৬৮৪ সংখ্যক পরিপত্র, উপজেলা নির্বাহী অফিসার, লামা এর ২২ আগস্ট ২০২৪ তারিখের ০৫.৪২,০৩৫১,২০৪,০২,০১৫.২৪.৫৮২ সংখ্যক স্মারক এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মোবারক হোসেন মহরম-কে ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।