
কালিয়াকৈরে গ্যারেজ মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার।
দেলোয়ার সিকদার।প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় সম্রাটের মোটরসাইকেলের গ্যারেজ থেকে আবির হোসেন (২১)নামের এক মোটরসাইকেল মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত আবির কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চড়াইকোড বোর্ড অফিস গ্রামের আতিকুর রহমানের ছেলে। গ্যারেজ মালিক সম্রাট বলেন,''আমি প্রতিদিনের ন্যায় সোমবার রাতে গ্যারেজের কাজকর্ম সেরে বাড়ি চলে যাই এবং আবির গ্যারেজেই রাত্রি যাপন করেন।পরদিন সকাল১০টার দিকে গ্যারেজে এসে দেখি গ্যারেজ বন্ধ। আবিরকে ডাকাডাকি করেও আবিরের কোন সারা শব্দ না পেয়ে গ্যারেজের পাশের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখি আবির টিনের চালের সাতিরের সাথে ঝুলছে"।পরে তিনি কালিয়াকৈর থানায় খবর দেন কালিয়াকৈর থানা পুলিশ এসে আবিরের পিতা-মাতাকে সংবাদ পাঠান। নিহত আবিরের পিতা-মাতা এসে উপস্থিত হলে তাদের উপস্থিতিতে নিহত আবিরের মরদেহ রশি কেটে নামানো হয়। কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।