
৯০ বছরের মকবুল বেপারী শেষ জীবন কাটছে প্রভাবশালীদের প্রতিহীংসায়।
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
বগুড়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই পূর্বপাড়ার অসহায় বৃদ্ধ মকবুল বেপারীর কথা। জন্মের পর থেকে বাড়ীর যে রাস্তা দিয়ে চলাচল করেছেন তিনি সেই রাস্তা বন্ধ করে দিয়েছিলো জমির মালিক আফতাব । কিছুদিন আগেও যা ছিলো উন্মুক্ত অবস্থায়। এ অবস্থায় আবদ্ধ হয়ে ছিলো প্রায় ১০ - ১৫ টি অসহায় পরিবার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়দের সহযোগিতায় জমির মালিক আলতাফ কে বুঝিয়ে আবারো উন্মুক্ত করা হয় চলাচলের রাস্তা। তবে থেমে থাকেনি দাপটে প্রভাবশালী আফতাব, এলাকার কুচক্রী মহলে পরামর্শে থানায় অভিযোগ ও কোর্টে মামলা করে আসেন আফতাব মকবুল বেপারীর ছেলে মাসুদ মিয়া সহ ২-৩ জনের নামে। এ বিষয়ে গাবতলী মডেল থানার কাগইল বিট অফিসার আব্দুল কুদ্দুস বলেন এই বিষয়টি নিয়ে আমিও দীর্ঘ কয়েকবার তাদের নিয়ে বৈঠকে বসেছি কেউ হাল ছাড়ার পাত্র নন বিধায় সঠিক সুরাহা আনতে পাড়ি নি। এ বিষয়ে আফতাব মিয়ার সঙ্গে কথা বলতে চাইলেও তার সন্ধান পাওয়া যায় নি। ভুক্তভোগী অসহায় মকবুল বেপারীর দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সমাধান করা হোক ঝামেলাটি।