
কিশোরগঞ্জ তাড়াইলে সাংবাদিকের উপর হামলা।
তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: তাড়াইলে এডিবি'র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। এ বিষয়ে সরজমিনে তথ্য সংগ্রহের সময় ফেইসবুকে লইভ করায় সাংবাদিকের উপর হামলা করে ঠিকাদার ও তার বাহিনী। তাড়াইল উপজেলার উত্তর সেকান্দর নগর গ্রামের সিকদার পাড়া রোডে সিসি ঢালাই এর রাস্তা প্রাক্কলন অনুযায়ী কাজ না করার প্রমান ড়াওয়া গেলে ঠিকাদার দেলোয়ার হোসেন ফুল মিয়া এ হামলা করেন।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কোর্টে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায় যে, ঘটনার তারিখ ও সময়ে ভুক্তভোগী সাংবাদিককে তাড়াইল বাজারের গোরসথান মার্কেট হইতে ফিল্মি স্টইলে ঠিকাদার ও তার বাহিনী তাকে ধরিয়া ব্যাক্তি মালিকানাধীন মেডিনোভা ল্যাবে নিয়ে যায়।সেখানে তাকে বেধরক মারধর করা হয় এ সময় তার বাম কানের পর্দা ছিড়ে যায় ও ঘাড়ে মারাত্নক আঘাত পায়।এ সময় তার সাথে থাকা চেক বই ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাছাড়াও সাদা স্ট্রম্প ও সাদা কাগজে স্বাক্ষর রাখেন।
ভুক্তভোগী জানান, বর্তমানে তিনি আতংকগ্রস্থ আছেন। যেকোন সময় তারা পুনরায় হামলা করতে পারে।মামলাটি বর্তমানে পিবিআই তে তদন্তাধীন আছে। উপজেলা প্রকৌশলী বলেন, কাজ সঠিকভাবে করা হইয়াছে