
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ টঙ্গী সরকারি হাসপাতালের ময়লার ভাগাড় থেকে আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) রাতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ময়লার ভাগাড় থেকে শিশুর লাশটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
প্রধান প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই হাসপাতালের ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবজাতকের আনুমানিক বয়স ৬ মাস হবে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তার সন্ধান জানতে পারেনি পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক শিশুর লাশ উদ্ধার
কারা হয়েছে।